রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের ছোড়াগুলিতে লালবাগ ডিবি পুলিশ দুই সদস্য গুলিবিদ্ধ,তারা হলেন, এএসআই মোঃআতিক হাসান ও কনস্টেবল
সুজন ঢামেকে চিকিৎসাধীন।
বুধবার(১৮ জুন)গতরাতে এই ঘটনাটি ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রাত আড়াইটার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান,আমরা গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টন থানাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার উপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভিতর থেকে মাদক কারবারিরা গুলি চালায় এতে আমাদের (এএসআই) আতিক হাসান,বিপি- ৯২১১১৩৯২৮০ পেটের বাম পাশে গুলিবৃদ্ধ ও কনস্টেবল
নং ২১৪২ বিপি- ৯৫১৪১৬৬০৪২ বাম পায়ে হাঁটুতে গুলিবিদ্ধ হয়।পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আতিক হাসানকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে) ভর্তি দেওয়া হয় ও সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।
তিনি আরো জানান, এই ঘটনায় তিনজন মাদক কারবারকে গ্রেফতার করা হয়েছে প্রাইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে বলেও জানান তিনি। সিনিয়র (সহকারী) পুলিশ সুপার ০১৩২০০৪৫৮৩৫
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.