চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
দলীয় ৩২ রানের মধ্যে সাইফ হাসান, তানজিদ তামিম ও সৌম্য সরকারকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
প্রথম ওভারের দ্বিতীয় বলে উইল ও’রুর্কের বলে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। নিজের দ্বিতীয় ওভারে আবারও উইকেট শিকার করে রুর্কে।
এবার তার শিকার তানজিদ হাসান।
দুই রানে দুই উইকেট হারানোর পর সৌম্যকে সঙ্গে নিয়ে সেটা সামাল দেওয়ার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে ১৮ রান করে সৌম্য রুর্কের শিকার হলে ৩২ রানে তিন উইকেট হয়ে যায় বাংলাদেশের।
এরপর লিটনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শান্ত। তাদের দু’জনের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
চতুর্থ উইকেট জুটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮.১ ওভারে বাংলাদেশ করেছে ১২৪ রান। ৬৫ রানে শান্ত ও ৩৫ রানে অপরাজিত আছেন লিটন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.