রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীন রোড রূপসা ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৪১৮ নং রুম থেকে তানিয়া নূরী (৩০)নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলাবাগানের গ্রিন রোড আবাসিক রুপসা ইন্টারন্যাশনাল হোটেলের চতুর্থ তলা ৪১৮ নম্বর কক্ষের বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, (১৯ এপ্রিল) রাতে রুপসা হোটেলের ৪১৮নম্বর রুমে ভাড়া নেয় পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে ঢাকায় এসেছেন।হোটেল থেকে বের হতেন না এবং সবসময় দরজা-জানালা আটকে রাখতেন।
তিনি আরো জানান,আজ দুপুরের দিকে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনো সাড়াশব্দনা পেয়ে পরে দরজা ডুবলিকেট চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে দেখতে পান, বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছেন । পরে হোটেল কর্তৃপক্ষ থানায় ফোন দিলে আমরা গিয় হোটেল রুমটি থেকে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া যায়।
আমাদের ধারণা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবুও মনতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ওই নারী পরিবার গ্রামে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে মরদহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশরগঞ্জ উপজেলার গাবর গোয়ালী গ্রামের নুর নবী মেয়ে ও শামীমা আক্তার।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.