রাজধানী তেহরান ও উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের মধ্যে পুনরায় বিমান চলাচল শুরু করতে যাচ্ছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে দেশটি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গত ১৮ এপ্রিল থেকে ধাপে ধাপে আকাশসীমা আংশিক খুলে দিয়ে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করে ইরান। দেশটির বিমান চলাচল খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে চার ধাপের একটি পরিকল্পনা বাস্তবায়ন করছে তেহরান।
এই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতে দেশের পূর্বাঞ্চলে বিমান চলাচল চালু করা হয়। এরপর ২০ এপ্রিল তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের মতো প্রধান বিমানবন্দরগুলো পুনরায় খুলে দেওয়া হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.