রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলো- আবু বকর (২৫), মোঃ জগলু মিয়া (৪৯), মোঃ ফারুক আলী (৩৫), মোঃ সাগর (২০), মোঃ আলভী (২৪), মোঃ রুবেল (৩৩), মোঃ জিলানী (২৮), মোঃ ইয়ামিন (১৯), মোঃ সোহেল রানা (৩৫), মোঃ জাহিদ হোসেন (৩২), নিলয় (২৩), মোঃ আকাশ (২৩), মোঃ ফজরে রাব্বী (৩২), মোঃ সাগর (৩২), মোঃ রায়হান (২৬), মোঃ রাকিব (২০), মোঃ শরিফুল ইসলাম (৪০), মোঃ আমান (৪৫), মোঃ জনি (২৫), মোঃ কামাল (২১), মোঃ শাহ জালাল (২৮), মোঃ শামিম (৩৮), মোঃ আব্দুল মজিদ (৪৫), মোঃ আনোয়ার হোসেন (২৬), মোঃ আবুল হোসেন (৪৮), মোঃ জসিম বেপারী (৪০),
মোঃ আল আমিন (৪০) ও মোঃ হানিফ (৩৭)। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধ প্রবন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.