বিয়ের পরে প্রতারণা অতঃপর সন্তানের জন্ম। না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন পুলিশের এক এসআই এর পরে গর্ভে আসে ফুটফুটে কন্যা সন্তান। তবে সন্তান জন্মের আগে থেকেই স্ত্রীর উপর চলে অমানুষিক নির্যাতন। বিয়েও করেছিলেন একরকম জোর করে।
এস আই এর স্ত্রী মরিয়ম এর কাছ থেকে জানা যায় ধর্ষণের শিকার হয়েই বিয়ে হয় তার। কোন এক কাজে অফিসে ডিবি অফিসে মামলা সংক্রান্ত বিষয়ে অভিযোগ দাখিল করতে যান মরিয়ম। সেখানে মামলার তদন্ত করে দেবেন বলে আশ্বাস দেন তৎকালীন ডিবি এসআই এবং মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলবেন বলে ফোন করে মরিয়মের ঘরে প্রবেশ করেন। সেই সময় স্বামী পরিত্যক্তা মরিয়ম দুই সন্তান নিয়ে একাই থাকতেন।
সুযোগ বুঝে এসআই তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন। এক পর্যায়ে মরিয়ম বেগম এ ব্যাপারে মামলা করবেন বলে চিৎকার চেঁচামেচি করলে সেই এসআই বলেন, 'আমি তোমাকে বিয়ে করব,আমার ভুল হয়ে গিয়েছে, আমার একটা বউ ছিল ছেড়ে চলে গেছে। এখন এক সন্তান আমার আর আমার জীবন তুমি।' বিয়ের সাত মাস পর্যন্ত ভালোই চলছিল। তবে সংসার ঝামেলা বাধে প্রথম স্ত্রী ফেরত আসলে এরপর থেকেই মরিয়মের উপরে নির্যাতন করেন এসআই। এর পর থেকে শিশু আরিশার জন্মের পর থেকে স্ত্রী কে রেখে পালিয়ে বেড়াচ্ছেন সেই পুলিশের এসআই।
এখন স্বামীকে খুজতে কোর্টের বারান্দায় ঘুরছেন মরিয়ম বেগম। দুধের শিশুকে কোলে নিয়েই এসপি অফিস আর সদর মডেল থানায় চক্কর কাটছেন মরিয়ম বেগম। তবে এতো কিছুর পরেও বহাল তবিয়তে চাকরিতে আছেন সেই এস আই।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.