ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা এলাকায় বজ্রপাতে দুই জন নারী শিক্ষার্থী আহত। তারা হলেন,মোছাঃ সুফিয়া আক্তার (২২), ও মোছাঃ ফারাহ আক্তার(২২),দুইজন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী।
রবিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাচটার দিকে অচেতন অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে নিয়ে আসা সহকর্মী আগলিনা জানান
বিকেল পাঁচটার দিকে ঝড় বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা এলাকায় অবস্থানকালে বজ্রপাতে দুইজন গুরুতর আহত হন।পরে তাদেরকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে নতুন ভবনে চিকিৎসাধীন রয়েছে। আহত দুজনেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থী বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত এসেছে তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.