রাজধানী মিরপুর পল্লবী ১১ নম্বর সেকশনে বেনারসি পল্লী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক বন্ধুকে হত্যা করেছে আরেক বন্ধু। নিহতের নাম মোহাম্মদ সিফাত ওরফে রিফাত (২০)। রিফাতকে ছুরি দিয়ে আঘাত করেছে তারই বন্ধু আসিফ । সিফাত গত বছর জান্নাত একাডেমী থেকে এসএসসি পাস করে।
রোববার (২২ জুন) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টার দিকে রিফাতকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মোহাম্মদ শাহিন বলেন, গত বছর আমার ছেলে এসএসসি পাশ করেছে। রাতের দিকে তার বন্ধু আসিফের প্রেমিকাকে নিয়ে কথা কাটাকাটির জেরে একপর্যায়ে আসিফ রিফাতকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আমাদের বাসা ওই এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.