কামরাঙ্গীরচর থানা মাদবর বাজারবেরিবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেড়ে ধারালো অস্ত্রে আঘাতে মোঃ রকি (৩১)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ জুন) রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতকে নিয়ে আসা প্রতিবেশী মোঃ রুবেল জানান, কামরাঙ্গীরচরের মাদবর বাজার বেরিবাঁধ এলাকায় পলাশ মেম্বারের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ থাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের নিজের বাসা কামরাঙ্গীরচর মাতবর বাজার বেরিবাঁধ এসসাক মেম্বার গলি এলাকার মোঃআমানে সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাহক রুবেল ০১৯৮৭-৮১১২৫১
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.