রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮ টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আশপাশে অগ্নি আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করার কাজ চলছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.