রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসার ছয়তালা ভবনের ছাদ থেকে পড়ে মোছাঃ কাজল খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন মৃত্যু।
বুধবার(২৫ জুন)দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মামা মোঃ সুমন জানান, আমার ভাগিনী এলাকায় মান্নান হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী গতরাতে কারেন্ট চলেগেলে বাসার ছয় তলার ছাদে যায়।ছাদের রেলিং না থাকায় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো জানান,আমার ভাগিনীর গ্রামে বাড়ি,ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকার কামাল হোসেনের মেয়ে, বর্তমানে
ডেমরার কোনাপাড়া আনোয়ার হোসেনের ভাড়া বাসায় ভাড়া থাকতেন।নিহত দুই বোন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.