রাজধানীর কদমতলীর কাসাল্লা মঞ্জিল সরকার রোড এলাকার একটি বাসা থেকে ও কলাবাগান আমিন রোডস্থ শীতল নিবাস এলাকার একটি বাসা থেকে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন,মোছাঃ কারিনা আক্তার (২২)ও মোছাঃ রুনা আক্তার মিম (২৫))।
শনিবার (২৮ জুন) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শুক্রবার দিবাগত রাতের দিকে এই ঘটনা দুটি ঘটে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই)
মোছাঃ ফেরদৌসী আক্তার জানান, আমরা খবর পেয়ে গতরাতে সোয়া আটটার দিকে কদমতলীর কাসাল্লা মঞ্জিল সরকার রোডের একটি বাসার ছয়তলা কক্ষে সিলিং ফ্যানের সাঙ্গে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী শহিদুলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর উপর অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে কারিনা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে,এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের গ্রামের বাড়ি, ঢাকার কেরানীগঞ্জ এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের মেয়ে বর্তমানে ১৪৭ হাজী লাল মিয়া (কাসাল্লা মঞ্জিল সরকার)রোড হাজী মইনুল ইসলামে ৬তলা বাসায় স্বামী শহিদুল ইসলামের সঙ্গে ভাড়া থাতেন।
অপরদিকে, কলাবাগানের একটি বাসার চতুর্থ তলার কক্ষ থেকে রুনা আক্তার মিম
(২৫) নামে একটা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কলাবাগান থানার উপ-পরিদর্শক(এস আই) অজয় কুমার কুন্ডু জানান, আমরা খবর পেয়ে গতরাতে আমিন রোডে ৫২/২ (শীতল নিবাস)নামের একটি বাসার ৪তলার কক্ষের
বিছানার উপর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, আমরা স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী স্ত্রী কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা খবর পেয়ে তার মরদহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার কুলটি পূর্ববিল এলাকার মৃত আসাদ সরকারে মেয়ে। কলাবাগানের আমিন রোডস্থ ৫২/ ২ (শীতল নিবাস)স্বামী সজীব রহমানের সঙ্গে চতুর্থ তালায় ভাড়া বাসায় থাকতেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.