ঢাকার কেরানীগঞ্জ থানাধীন কালেমডি এলাকায় সিএনজির ধাক্কায় মোটরবাইক আরোহী মোঃ রনি(২২)নামের এক যুবকের মৃত্যু।
শনিবার(২৮ জুন)দিবাগত রাত১০টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতেকে নিয়ে নিয়ে আসা পুলক জানান, রনি তার বোনের বাসায় বেড়াতে যায় ওখান থেকে বাসায় ফেরার পথে দ্রুতগামী একটি সিএনজি মোটরবাইককে ধাক্কা দিলে।এতে মোটরবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমাদের বাসা ঢাকার কেরানীগঞ্জের হাফেজ ভোগ এলাকার মোঃ জাকির হোসেন এর সন্তান। নিহত দুই ভাই এক বোন সে ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.