টিকটকে আকৃষ্ট করে পুলিশ কর্মকর্তাদের সাথে গড়ে তুলেন প্রেমের সম্পর্ক, টার্গেট করে বিয়ে করে বিবাহিত পুলিশ সদস্যদের। বিয়েটাও হয় ফাঁদে ফেলে। একবার বিয়ে হয়ে গেলেই পুলিশ সদস্যদের ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন, সেই সাথে মামলা। অপরাধী মহিলা এবং স্ত্রী স্বীকৃতি হওয়ায় মুখ খুলতে ভয় পান অনেক পুলিশ কর্মকর্তা।
এমন প্রতারণার ফাঁদে পড়ে চাকরি, অর্থ ও সর্বস্ব হারিয়ে মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে ঘুরছেন পুলিশের এস আই মোঃ রিয়াজুল ইসলাম, ৯ এপিবিএন, চট্রগাম( পিতা- মৃত আব্দুল জলিল মোল্যা, সাং- নিশ্চিন্তপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর)।
এমন অভিযোগের প্রমাণ মিলেছে মুক্তা আক্তার ওরফে শিল্পী চৌধরী, স্বামী- অপূর্ব মন্ডল, সাং- রাঙ্গামাটিয়া, থানা- মোল্যারহাট, জেলা- বাগেরহাট (পিতা :দেবেন চৌধুরী, মাতা- রেবা রানী চৌধরী, সাং- অতুলনগর, পোষ্ট- মাটিভাঙ্গা, থানা- চিতলমারী, জেলা-বাগেরহাট) বিরুদ্ধে।
শিল্পী ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী। তার দুইটি পুত্র সন্তান রয়েছে যথাক্রমে ১) অনিক মন্ডল(১৫), ২) অমিত মন্ডল(১৩)।
এস আই রিয়াজুলকে ফাঁসাতে ধর্ম পরিবর্তনের নাটকটিও ঠিকঠাক মতো সাজিয়েছিলেন। বিয়ের পরে ভুল ভাঙে রিয়াজুলের।
এই শিল্পী চক্রের সদস্যরা অপেক্ষায় ছিলো শিল্পীর পেটে বাচ্চা আসার জন্য। বাচ্চা হওয়ার পরে বের হয়ে আসে শিল্পীর আসল রুপ। একাধিক সময় এস আই রিয়াজুলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও থানার ভেতরে গিয়ে রিয়াজুলকে অপমান, অপদস্ত ও মারপিট করে টাকার জন্য চাপ দেয় শিল্পী। শিল্পীর দাবি এখন ৪০ লক্ষ টাকা। চাহিদা মতো অর্থ দিতে না পারায় একাধিক মামলা ঠুকে দেন শিল্পী।
মামলার প্রমাণ স্বরূপ যেসব ছবি ভিডিও তিনি প্রচার করেন তা ভালো করে পর্যবেক্ষণ করলো দেখা যায় তা মূলত গর্ভকালীন অবস্থায় হওয়া এলার্জির দাগ।
মশার কামড়কেও আঘাতের দাগ হিসেবে চালিয়ে দিতে চান শিল্পী।
নিজের কন্যা সন্তানের মাথায় শিল্পী নিজে আঘাত করে দোষ চাপান এস আই রিয়াজুলের ওপর। এসকল মামলা হামলা ও হয়রানি থেকে বাঁচতে কর্মস্থল থেকে পালিয়ে বেড়াচ্ছেন এস আই রিয়াজুল।
গত ৫ আগস্টের পর পলাতক থাকায় তাকে আওয়ামী লীগের দোসর বানাতেও দ্বিধা করেন নি এই শিল্পী চক্র। বিভিন্ন সময় গণমাধ্যমের সামনে তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে খবরের শিরোনামও হয়েছেন এই শিল্পী। পুলিশের চাকরি বাঁচাতে এখন পাগল প্রায় রিয়াজুল ছুটছেন মানুষের দারে দারে। কিন্তু তার কথা শোনার মতো কেউ নেই।
পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে একাধিক বার যোগাযোগ করে জানা যায়, এই সকল বিষয়ে তাদের অসহায়ত্বের কথা। তবে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পেরে এস আই রিয়াজুলের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.