ইয়েমেন উপকূলে একটি তেলবাহী ট্যাংকার সশস্ত্র ব্যক্তিদের হাতে ছিনতাই হয়েছে বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)। তবে হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। সূত্র: আল–জাজিরা।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, শাবওয়া প্রদেশের উপকূলবর্তী এলাকায় ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটি অজ্ঞাত একদল সশস্ত্র ব্যক্তি দখল করে নেয়। পরে তারা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়া জলসীমার দিকে নিয়ে যায়।
এ ঘটনায় আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মুকাল্লা বন্দরের প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ থেকে সন্দেহজনক নৌযান চলাচলের তথ্য পাওয়া যায়। সেখানে একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে অগ্রসর হচ্ছিল বলে জানানো হয়।
ইউকেএমটিওর ওই সতর্কবার্তার পরই ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.