খুলনার লবনচরার চানমারি শিপইয়াডে ঢাকার দলের দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় আন্ত জেলা ডাকাত দলের অন্যতম সদস্য রাজু জামান ওরফে গলা কাটা রাজু(৩৮) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (০৫ মে) সকাল ৬টার দিকে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়েছে।
লবনচরা থানার উপ-পরিদর্শক(এসআই)
মোঃ শাকিল সায়াদ জানান, আমরা জানতে পারি গতরাতে শিপ ইয়ার্ডে দুই দল ডাকাত দলের মাঝে গোলাগুলি ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে অন্ত জেলা ডাকাত দলের অন্যতম সদস্য রাজু জামান ওরফে গলা কাটা রাজুকে পেটের বাম পাশে গুলি বিদ্ধ অবস্থায় উদ্ধার করি। পড়ে আমরা তাকে চিকিৎসার জন্য সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে তাকে সার্জারি বিভাগের ১০১ নম্বর ভর্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। রাজুর গ্রামের বাড়ি খুলনা জেলার লবণচড়া থানার চানমারি গ্রামের ইউনুস শেখ এর সন্তান।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.