নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বালুর মাঠ এলাকায় রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মোছাঃ মিথিলা আক্তার (২০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সোমবার(৩০জুন)রাত১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী সাব্বির জানান,রাতের দিকে রিক্সায় করে আমরা দুজন বাসায় ফেরার পথে বালুর মাঠ এলাকায় রিক্সার চাকার সঙ্গে অসাবধানতাবশত মিথিলার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,পরে ওইখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি নাটোর সদরের ।বর্তমানে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় থাকতাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.