দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির প্রাঙ্গণে চলছে বর্ণাঢ্য ধর্মীয় মহোৎসব। ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞ ও রাধা-গোবিন্দের লীলা কীর্তনকে ঘিরে মন্দির এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (৫ মে) মহোৎসব পরিদর্শনে আসেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। এ সময় তারা মন্দিরের সার্বিক আয়োজন ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে অতিথিরা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সুষ্ঠুভাবে মহোৎসব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান অব্যাহত থাকবে এবং সকল ধর্মপ্রাণ ভক্তদের অংশগ্রহণে এ মহোৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মকলেদা খাতুন মিম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানা ইন্সপেক্টর (তদন্ত) শ্যামল দাসসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.