ঢাকার গাজীপুরের জয়দেবপুর ভবানীপুর এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রীর কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামী মোঃ সোহেল মির্জা (২২) নামে লিঙ্গকর্তন।ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার(০১ জুলাই)ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বিকেল সাড়ে তিনটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছেন।
সোহেলের ভাই মোঃ ফারুক জানান,আমার ভাই পেশায় একজন রাজমিস্ত্রি কাজ করে একমাস হয় তাদের প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে গাজীপুরের ভবানীপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। গতরাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তার গোপন অঙ্গ কেটে দেয় তার স্ত্রী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, এই বিষয়ে আমরা জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। স্ত্রী পলাতক রয়েছে স্ত্রীর বাড়ি ময়মনসিংহ জেলায়।আমাদের গ্রামের বাড়ি ভোলা জেলা বোরহানউদ্দিন থানায় কাচিরা এলাকায় মোঃখালেক মিয়ার সন্তান।বর্তমান গাজীপুর জয়দেবপুর এলাকায় থাকতে ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জয়দেবপুরে ভবানীপুরে একটি বাসা থেকে স্ত্রী কর্তৃক স্বামীর যৌনাঙ্গ কর্তন করেছে। তাকে জরুরি বিচিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.