রাজধানী হাতিরঝিল থানার পূর্ব নয়াটোলা এলাকার একটি বাসায় সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার(০১ জুলাই)বিকেল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে আটটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের চাচাতো ভাই পলাশ দত্ত জানান, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে ঝুলে থাকে। পরে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলা উজিরপুর থানার সাহেবের- হাট গ্রামে সুকুমার বিশ্বাসের সন্তান। বর্তমান পূর্ব নয়াটোলা এলাকার ৩০/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক ) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.