পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো। বুধবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৬ মে) পুলিশ সদর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় আইজিপি সাইবার নিরাপত্তা খাতে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য ইতালির সহায়তা কামনা করেন। পাশাপাশি নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সহযোগিতা চাওয়া হয়। তিনি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকাস্থ ইতালি দূতাবাসের
ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.