রাজধানীর চকবাজার থানাধীন বাককুশা বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোঃ মোরশেদ আলম তানিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (০২ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
নিহতে মামা তারেক হোসেন জানান,আমার জানতে পারি রাতে চকবাজারের বাককুশা বাজারের সামনে আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার ভাগিনা পুরান ঢাকার আহমেদ ভবানী একাডেমী স্কুলে এসএসসি পরীক্ষার্থী ছিল। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেয়। পরে আজ সকাল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জানান কে বা কাহারা আমার ভাগিনাকে ছুরিকাঘাত করেছে এ বিষয়টি আমরা জানতেপারিনি আমাদের ধারণা ছিনতাই এর উদ্দেশ্যে আমার ভাগিনাকে চুরি আঘাত করেছে।
তিনি আরো জানান, নিহতের গ্রামে বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা থানার উত্তর সোনাপুর গ্রামে ফিরোজ আলমের সন্তান। বর্তমানে,৭নং নূর বক্স লেন বংশাল এলাকা ভাড়া থাকতেন।তানিঙ্গা দুই ভাই এক বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.