ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার ওসেকের পিছন থেকে অজ্ঞাতনামা (৮০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার।
রবিবার(১০ মে)বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো জানান,আমরা জরুরি বিভাগেওয়ার্ড মাস্টার মোঃ আইয়ুব আলী বিষয়টি আমাদের অবগত করলে আমরা গিয়ে ওই বৃদ্ধের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের
ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার ওসেকের পিছন থেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি।পরে তাকে উদ্ধার করে মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে ।
তবুও মনতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.