ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ক্যান্টিন সংস্কার কাজ করার সময় দেয়াল চাঁপা পড়ে দানী ইসলাম (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৩ জুলাই) বিকেল তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতে শ্যালক মোঃ শহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (আইবিএ) ক্যান্টিনের কাজ চলছিল। ক্যান্টিনের একটি ওয়াল ভাঙ্গার সময় হঠাৎ দেয়াল চাঁপা পড়েআমার দুলাভাই গুরুতর আহত হয় ।পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকামেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে
তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নয়ানগর এলাকায়।বর্তমানে মিরপুর ১০ নাম্বার এলাকায় ভাড়া থাকতো।তার দুই মেয়ে তিন ছেলের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.