নারায়ণগঞ্জ রূপগঞ্জের বরুনা বড় মসজিদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মোঃ মোমেন খাঁ (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ।আহত যুবক যুবদল কর্মী ও পেশায় ব্যবসায়ী।
সোমবার (১১ মে) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোমেনের স্ত্রী রিথী আক্তার জানান,আমার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ও পাশাপাশি যুবদল কর্মী দুপুরের দিকে বরুনা বড় মসজিদ এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মোঃ শফিক,মাহিনে নেতৃত্বে ১৫/২০জন আমার স্বামীর উপরে হামলা চালায়, এতে আমার স্বামীর ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয় ও বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার স্বামীকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরুনা এলাকার মোহাম্মদ নুরুল খার ছেলে। পেশায় একজন ব্যবসায়ী ও যুবদল কর্মী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এক যুবক গুলিবিদ্ধ এসেছে। ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয় ও বাম হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। জরুরী বিভাগের চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আমরা সংক্ষিপ্ত থানাকে অবগত করেছি বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.