রাজধানীর বিমান বন্দর থানার বিমান বাংলাদেশ অফিসের সামনে রাস্তার উপর থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার(২৫ মার্চ)সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ মিজান জানান,আমরা সকল পৌনে ৭টার দিকে খবর পাই । অজ্ঞাত এক বৃদ্ধ
বিমান বাংলাদেশ অফিসের সামনে রাস্তার উপরে অচেতন অবস্থায় পরে আছে। পরে আমরা অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিহতের নাম পরিচয় আমরা এখনো জানতে পারিনি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।মরদেহ ঢাকামেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.