
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার পাঁচটি ইউনিয়নের ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ২ বান করে টিন ও ৬ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সরকার সবসময় মানবিক সহায়তা নিয়ে পাশে রয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন তারা।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.