রাজধানীর মোহাম্মদপুর থানা ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৩ তলা ছাদ থেকে নিচে পড়ে মোঃইমরান(৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু।
সোমবার (০৭ জুলাই) বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পাঁচটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের সহকর্মী মোঃ কামাল গাজী জানান,
মোহাম্মদপুর ঢাকা উদ্যান ৩নংরোড় কলেজ বিল্ডিংয়ের তৃতীয় তলা ভবনের নির্মাণ কাজ করার সময় অসাবধানতা বশত হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয়।পরেগুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার দ্রুত করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি রাজবাড়ী সদরের বাগমারা এলাকার মোঃ জিল্লুর রহমানের সন্তান। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনে থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.