দেশজুড়ে হামের প্রাদুর্ভাব কমে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় প্রতিরোধযোগ্য এই রোগে নতুন করে প্রাণ হারিয়েছে আরও ১১ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ২ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ শিশু।
এ নিয়ে এখন পর্যন্ত (১৫ মার্চ থেকে ২২ মে) হাম ও হামের উপসর্গে সারা দেশে ৪৯৯ জন প্রাণ হারিয়েছে।শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘন্টায় (২১ মে সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হামে সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৫ জনের, যার মধ্যে সুনামগঞ্জে প্রাণ হারিয়েছেন ৩ জন। সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে সিলেট বিভাগে।
এই ২৪ ঘন্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫৪ জন এবং হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে ১২৬১ জনের শরীরে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ১৩১৫ জন।
এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। সে হিসেবে, মৃত্যুহার শূন্য দশমিক আট চার শতাংশ (০.৮৪%)।সার্বিকভাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৮৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪১৪ জনের। অর্থাৎ, হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনের।গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন।
অর্থাৎ, হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত (২২ মে সকাল ৮টা পর্যন্ত) দেশে ৬৮ হাজার ৮৬৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের বিপরীতে এসময়ে মারা গেছেন ৪৯৯ জন। এই প্রেক্ষিতে, হাম ও হামের উপসর্গে মৃত্যুহার শূন্য দশমিক সাত দুই শতাংশ (০.৭২%) ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.