ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ৯:৩৯ ঘটিকায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, ডিএমপির তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট একাকার থানা পুলিশের পৃথক টিম। এ সময় ৩২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়। এরা হলো- মোঃ শরীফুল ইসলাম ওরফে রনি (৩৮), উম্মে খুলসুম রানী (২৪), মোঃ রাব্বি (২৫), মোঃ জনি গাজী (২৪),মোঃ শাকিল (২৩), মোঃ সাগর (২৬), মোঃ বাদশা মিয়া (৩২), মোঃ জুয়েল (২৬), কৃষ্ণচন্দ্র (৩৪), মোঃ শাকিল (১০), মোঃ সজল ভূঞা (২২), মোঃ এরশাদ হোসেন (২৬), মোঃ বাপ্পী (২০), মোঃ আব্দুর রহিম রাজীব (২১), মোঃ সোহেল মিয়া (১৯), মোঃ আফছার মোল্লা (২৪), মোঃ মহসিন (২৫), মনজুর এলাহি সজীব (৪২), মিরাজ হোসেন (২০), মোঃ রাকিবুল ইসলাম (২৮), মোঃ রবিন ইসলাম আলিফ (২০), মোঃ ফাহাদ হোসেন (৩২), মোঃ জাহাঙ্গীর (২০), মোঃ মাসুদ খান রনি (৩০), মোঃ সোহেল (২৬), মোঃ মিলন (২২), মোঃ সুমন মিয়া (৪৫), মোঃ জয়নাল আবেদিন (৪৪), মোঃ ফজলে রাব্বী (৩৬), আঃ মজিদ (২৩), মোঃ সুমন (৪২) ও মোঃ টোকেন মিয়া ওরফে মোঃ রোকেন মোল্যা (২৮)।
তেজগাঁও বিভাগের সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ২ জন, শেরেবাংলা নগর থানা ২ জন, মোহাম্মদপুর থানা ১৪ জন, আদাবর থানা ৮ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৪ জন ও হাতিরঝিল থানা ২ জন রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির মিডিয়া সেলের ডিসি এন এম নাসিরুদ্দিন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.