রাজধানীর চকবাজার থানার বকসী বাজার মোড় এলাকার ফুটপাত পাশ থেকে( ১দিন) ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(১০ জুলাই) বিকেলের দিকে ওই নবজাতক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চক বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান,আজ বিকেলের দিকে আমরা খবর পেয়ে বকসী বাজার মোড়ের ফুটপাত থেকে কালো পলিথিনের ব্যাগে পেঁচানো অবস্থায় এক নবজাতক ছেলে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান,কে বা কারা ওই নব - জাতককে ফুটপাতে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা চলছে আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.