রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকার একটি বাসায় এসএসসি পরীক্ষায় ফেল করায় নাগমনি(১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই)রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা নাগমনির বাবা বি কৃষ্ণ জানান,আজ আমার মেয়ে নাগমনির এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয়।পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি।সেই অভিমানে রাতে নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলেথাকে। পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধারকরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা তিন নং ওয়ারী সিটি কলনি গেন্ডারিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, আমরা জানতেপেরেছি এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.