রাজধানী ঢাকাক্যান্টনমেন্ট রেলওয়েস্টেশন স্টেশন এলাকায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাতনামা (৪৫)এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৫ মার্চ)মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই)মোঃ বজলুর রশিদ জানান,আমরা খবর পেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন রোড আট লাইন কিমি ৩০৯/৪ ও ৩০৯/৩ এর মধ্যবর্তী স্থানে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আশেপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় স্পটেই তার মৃত্যু হয়। পরে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আজ পাঠানো হয়। তিনি জানান নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইমসিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। তার পরনে ছিল একটু চেক লুঙ্গি ও শরীরে কিছু ছিল না।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.