রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসার ছয়তলা ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ রাফিয়া(৩.৫) নামের শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।এই নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ালো।
শুক্রবার(১০ জুলাই)জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)১৭ নম্বর বেডে ড রাত সাড়ে তিনটার দিকে মৃত হয়েছে। বুধবার (০৯ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে।
তাদের নিয়ে আসা তাসলিমা মনি জানান, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকার খাদেমুল কুরআন মহিলা মাদ্রাসা গুলির ছয়তলা ভবনের নিচ তলায় মশার কয়েল জানানোর সময় গ্যাস লাইন লিকেস থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে তিনজনই দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসলে তাদেরকে ভর্তি দেয়া হয়েছে।
তিনি আরো জানান,তাদের বাসা, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সংলগ্নখাদেমুল কোরান মহিলা মাদ্রাসা গলির ৩১/১ নম্বর বাসার
ছয়তলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে থাকেন।
জাতীয় বার্নওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান,শহীদ ফারুক সড়কএলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সাড়ে তিন বছরের শিশু রাফিয়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)তে রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়েছে।তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল।এর আগে শিশুর মা ইতি ও বাবা রিপনের মৃত্যু হয়। গতরাতে তাদের আদরে সাড়ে তিন বছরের শিশু চলে গেলে না ফেরার দেশে এই নিয়ে তিনজনের মৃত্যু হল।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.