ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) পিছন থেকে অজ্ঞাতনামা(২৬)এক নারীর মরদেহ উদ্ধার।
রবিবার (১৩ জুলাই) সকাল পৌনে দশটার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকতেদেখলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,আমরা খবর পেয়ে সকাল পৌনে দশটার দিকে জরুরি বিভাগের (ওসেকের) পিছনে থেকে অজ্ঞাত এক নারীকে অচেতন অবস্থায় দেখতে পাই।পরে ঢামেকে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ আইয়ুব আলী সহযোগিতায় অচেতন অবস্থায় তাকে জরুরী বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিয়তের নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে । এলাকার লোক যেন মুখে জানতে পারি নিহত ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিল ওই এলাকায় থাকতো। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.