রাজধানীর বিমানবন্দরের থার্ড টার্মিনালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায়আশরাফুল আলম(৩২)নামের এক মোটরবাইক চালক চিকিৎসাধীন ঢামেকে মৃত্যু।
শনিবার( ১২ জুলাই)রাত সোয়া এগারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই হাসান আল আরিফ জানান,আমরা জানতে পারি বিমানবন্দর থার্ড টার্মিনালের সামনে দিয়ে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানে সঙ্গে ধাক্কালেগেআশরাফুল রাস্তায় ছিটকে পড়ে।পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরো জানান, নিয়তের গ্রামের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর থানার কালমী গ্রামে মৃত মোকসেদ আলীর সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, আমরা জানতে পেরেছি বিমানবন্দরএলাকা মোটরসাইকেল ও পিকআপ ভ্যান সংঘর্ষে তার মৃত্যু হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.