রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোসাইন (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৫ মার্চ)দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করে।
নিহতাকে নিয়ে আসা রুবেল জানান, নিহত হুসাইন স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে দুপুরের দিকে তার রুমে শুয়ে থাকা অবস্থায় ফ্যানের ইলেকট্রিকের তার তার শরীরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, নিয়তের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলা সখিপুর থানা কাঁচিকাটা বাজার এলাকার মোঃ দেলোয়ার হোসেনের সন্তান।বর্তমানে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।নিহত চার ভাই দুই বোন সেই তৃতীয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.