রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডাএকটি বাসা থেকে রহিমা আক্তার (২১) নামের এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(১৩ জুলাই)বিকেলের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানা উপ-পরিদর্শক(এসআই)মোছাঃ ফাতেমা সিদ্দিকা (সোমা) জানান, আমরা খবর পেয়ে পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার এলাকার একটি টিনশেড বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা স্থানীয় লোকের মুখে জানতে স্বামী স্ত্রীর কলহের জেরে স্বামী উপর অভিমান করে প্লিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি।
তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিয়তের ভাই নিয়ামত জানান, আমার বোন ও বোনজামাই বাড্ডায় বিগবস নামের এক গার্মেন্টসের চাকরি করতো। দুজনে প্রেম করে বিয়ে করে, তাদের ছয় মাসের একটা সন্তান রয়েছে,আমরা জানতে পারি তাদের দুজনের মধ্যে পারিবারিক বিষয়ে কলহের জেরে ফাঁস দেয়। পরে তার স্বামী পলাতক রয়েছে,যেহেতু স্বামী পালাতক রয়েছে এই নিয়ে আমাদের সন্দেহ হয় আমার বোনকে সে হত্যা করেছে বলেও জানাই তিনি।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি বরগুনা সদর জেলা বুনিয়া গ্রামের মজিবুর প্যাদার সন্তান। বর্তমানে,পূর্ব বাড্ডা পাঁচতলা বাজার এলাকার দাগ নং ৮৬৮ টিনশেড বাসায় স্বামী রাসেল মিয়ার সঙ্গে থাকতো। আমার বোনের ছয় মাসের একটি সন্তান রয়েছে ও আমরা দুই বোন এক ভাই দ্বিতীয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.