রাজধানীর রমনা মডেল থানাধীন ওয়াইসিস আবাসিক ইস্পাহানি কলোনি একটি ভবনে অষ্টম তলা থেকে সুফিয়া আক্তার(১০) নামে এক গৃহকর্মী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকাল সাতটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। রবিবার (১৩ জুলাই) রাত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে ।
রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ জাহিদুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে
রাত সাড়ে চারটার দিকে ৬০৮/বি ইস্পাহানি কলোনির অষ্টমতলা ভবনের বাথরুমের ঝরনার সঙ্গে ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে সুফিয়া আক্তার কে পাই।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত কিশোরী ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। কি কারনে আত্মহত্যা করেছে এই বিষয়টি আমরা এখনো জানতে পারিনি বিষয়টি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত কিশোরীর গ্রামের বাড়ি,সুনামগঞ্জ জেলা কাউকান্দিচাহেরপুর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মোঃ জালাল উদ্দিনের সন্তান।বর্তমানে, রমনা ওয়াইসিস আবাসিক এলাকার ৬০৮/বি ইস্পাহানি কলোনির অষ্টম তলায় থাকতেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.