রাজধানী গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোঃ শাহাবুল (২৪) নামের এক ট্রাকের সহকারি নিহত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে চারটার দিকে মৃত করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ শামীম জানান,নিহত শাহাবুল ট্রাকের হেল্পার ট্রাক নিয়ে রংপুরে যাচ্ছিল ওরা গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাকটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ট্রাক থেকে নেমে ট্রাকের পিছনে গেলে হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার সরাইঘাট নানসা গ্রামের আব্দুর রশিদের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.