রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসার দোতলার ছাঁদ থেকে নিচে পড়ে নুসরাত জাহান(১৪)নামে এক শিক্ষার্থী মৃত্যু।
সোমবার (১৪ জুলাই)দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত (৪ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়।
নিহতের মা আমেনা বেগম জানান, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।গত (৪ জুলাই) রাতে আমাদের পরিবারের সদস্যদের একটি অনুষ্ঠান ছিল , আমরা বাসার ছাদে কথা বলার সময় আমার মেয়ে নুসরাত আমাদের সঙ্গেই থাকে বৃষ্টি থাকার কারণে ছাদে পিচ্ছিল ছিল। আমার মেয়ে হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ের মৃত্যু হয়।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সুনাগঞ্জ জেলার ছাতক উপজেলা চরেরবন এলাকার ইলিয়াসের মেয়ে।বর্তমানে ৭/১১ তাজমহল রোডে বাসায় থাকতেন। আমার দুই মেয়ে সে ছিল বড়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.