আজ রবিবার ৭ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ নাসিরনগর উপজেলা ডাকবাংলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নাসিরনগর সদরে জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন মার্কেট ও সম্পত্তির বর্তমান অবস্থা ঘুরে দেখেন।
এ সময় নাসিরনগর কলেজ মোড়ে জেলা পরিষদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা তার নজরে আসে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন এবং নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন কে. এম. বশির উদ্দিন তুহিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.