ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে মোঃ সোহেল(৩৫)নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৫ জুলাই)দিবাগত রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী সাদেকুল জানান, রাতের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মোঃ সোহেল কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন কয়েদি নাম্বার ৩৫৪৬/এ নিহতের বাসা খিলগাঁওয়ে
ঠেকপাড়া মাতব্বর বাড়ী গলি ত্রিমোহনী র
বাবা মৃত: আব্দুল মালেকে সন্তান।খিলগাঁও থানার মামলা নং ৩(১১)১৭ জি,আর, ৬৩ /১৭ ধারা- নাঃশিঃ ১৯(১),৯(১) দঃবিঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.