রাজধানীর ভাটারা থানাধীন ছোলমাইদের একটি বাসা থেকে মোছাঃফারহানা সিদ্দিকা স্বর্ণা (২২) এক নারীর মরদহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৭ জুলাই) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
ভাটারা থানার উপ - পরিদর্শক (এস আই) মোঃ কামরুজ্জামান জানান,আমরা ৯৯৯ খবর পেয়ে ভাটারার ছোলমাইদ হাতিবাড়ি একটি বাসার তৃতীয় তলা থেকে ঝুলন্ত মরদহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,নিহতের মা নিপার মুখে জানতে পারি আমার দুই মেয়ে এক মেয়ে লন্ডনে থাকে।ফারহানা আমার সঙ্গে থাকে ফারহানার বিয়ে হয়েছিল বিয়ের পরে স্বামী সঙ্গে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকেই মানসিক ডিপ্রেশনে ছিলেন, ঘুমের ওষুধ সেবন করতেন মায়ের কাছে বিদেশে যাবার জন্য ১৬ লাখ টাকা দাও আমি বিদেশে চলে যাব, মা বলেন তুমি চাইলেই তো টাকা এখন দিতে পারছি না ধৈর্য ধরো আমার কাছে তো এখন টাকা নেই তোমাকে টাকা দেওয়া হবে। এটা নিয়ে মায়ের সঙ্গে বাড়াবাড়ি করলে মা বোকা দেয়। পরে মায়ের উপর অভিমান করে নিজ রুমে গিয়ে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকে।পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
তিনি আরো জানান,নিহতে বাসা ভাটারার ছোলমাইদ এলাকার চার নম্বর রোডে ১৬ নম্বর বাশার মৃত হেলাল উদ্দিনের সন্তান। দুই বোন এক বোন লন্ডনে থাকেন।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.