কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় নাসিরনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের মাননীয় সংসদ সদস্য এম এ হান্নান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন কে এম বশির উদ্দিন তুহিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের হাতে এসব কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.