স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির প্রতিশোধ নিতেই বরিশালের যুবক ইমতিয়াজ ওরফে মান্নাকে (২২) কুমিল্লার তিতাসে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয় ।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
হত্যায় জড়িত অভিযোগে বরিশালের কাজীরহাট এলাকার সোহেল ইসলাম (৪০), তার ছেলে শাহীন ইসলাম (১৯) ও মামা হানিফ হাওলাদারকে (৬১) গ্রেপ্তার করা হয়েছে।তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গত বৃহস্পতিবার বিকালে কুমিল্লা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।তিনি জানান, নিহত ইমতিয়াজের সঙ্গে সোহেলের স্ত্রীর পরকীয়া ছিল। পরবর্তীতে ইমতিয়াজ, ওই নারীর মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। এতে ক্ষুব্ধ হয়ে সোহেল, ছেলে ও মামাকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।গত ১২ জুলাই তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায় একটি গাছের নিচে ইমতিয়াজের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় ১৫ ও ১৬ জুলাই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পিবিআই।মামলার তদন্ত চলছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.