রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় মোঃ জীবন সরদার(২৫)নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
বৃহস্পতিবার (১৭ জুলাই)রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতের ভাই ইমন সরকার জানান, আমার ভাই একটি নির্মাণাধীন ভবনে কেয়ারটেকার ছিলেন। গতরাতে স্বামী স্ত্রীর পারিবারিক কলহের জেরে ধরে নিজ রুমে গিয়ে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে থাকে। পরে দেখতে পেয়ে খিলগাঁও থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় আমার ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরের কালিকাপুর গ্রামের মোঃ বাবুল সরদারের সন্তান।বর্তমানে খিলগাঁও দক্ষিণ বনশ্রী কাজীবাড়ি কে ব্লকের ১৮ নং রোডের টিনশেড বাসায় ভাড়া থাকতেন। আমার ভাইয়ের এক ছেলে এক মেয়ে ছিল ও আমরা দুই ভাই এক বোন। স্ত্রী আসমানী বেগম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.