রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার আমবাগান এলাকার একটি টিনশেড বাসায় মোছাঃ পারভিন আক্তার (২৪) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করে।
তাকে হাসপাতালে নিয়ে আসা আল-আমিন জানান,পারভীনের স্বামী সাগর শরীফের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছয় মাসের বাচ্চার সামনে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর সদর জেলার শিলারচর গ্রামের মৃত চান মিয়া মাতব্বরের সন্তান। বর্তমানে মগবাজার আমবাগান ৪০ ঘর এলাকার টিনশেড বাসায় স্বামী সাগর শরীফের সঙ্গে থাকতেন।নিহতের দুই ছেলে রয়েছে একটি বয়স ৬ মাস ও ৭ বছর। নিহত পাঁচ বোন দুই ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.