যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর-এর স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী কুমিল্লার তিতাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে দৈনিক যুগান্তর পত্রিকা তিতাস উপজেলা প্রতিনিধি সাংবাদিক মহসিন বিন হাবিবের সভাপতিত্বে।
প্রধান অতিথি ছিলেন, গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ, বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান,
সাংবাদিক আবুল কাশেম ভূইয়া, মুন্সী শামসুদ্দিন আহাম্মেদ সাগর, রকিবুল ইসলাম রিপন, আব্দুল আজিজ, মাহাবুবুর রহমান প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা বাবুল আহম্মেমের আদর্শ ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আবেগঘন স্মৃতিচারণ করেন বক্তারা বলেন—নুরুল ইসলাম বাবুল ছিলেন এক স্বপ্নবান মানুষ। দেশের শিল্প, মিডিয়া ও কর্মসংস্থান খাতে তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি শুধু একজন উদ্যোক্তা ছিলেন না, ছিলেন সমাজ ও দেশের জন্য নিবেদিত প্রাণ।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.