রাজধানীর উত্তরাপূর্ব থানা আব্দুল্লাহপুর ফ্লাইওভার ব্রিজের উপরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ ইমন (২৫) নামের এক যুবক ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(১৮ জুন)বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।বুধবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হসপিটালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তাকে ভর্তি দেওয়া হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়।
নিহত যুবকের চাচা নাজিমুদ্দিন জানান, আমার ভাতিজা শারীরিক প্রতিবন্ধী গতকাল বিকেলের পর থেকে বাসায় না যাওয়ায় আমরা খুব চিন্তায় পড়ে যায়। পরে আমরা থানা থেকে খবর পাই আমার ভাতিজা এক্সিডেন্ট করে কুয়েত মৈত্রী হসপিটালে ভর্তি রয়েছে। পরে আমরা দ্রুত সেখানে গিয়ে আমার ভাতিজাকে দেখতে পাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাতিজার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিজ বাসা গাজীপুর সদর এলাকার মৃত সোহেল চৌধুরীর ছেলে । বর্তমানে টঙ্গী এলাকায় থাকতেন।নিহত দুই ভাই ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
Email:-todaysomoysangbad@gmail.com
Copyright © 2026 টুডে সময় সংবাদ. All rights reserved.